| কবিতা | চট্টেশ্বরী রোড |
| কবি | কামরান চৌধুরী |
| কাব্যগ্রন্থ | অখ্যায়িকা |
| সময় | ৩০শে আগস্ট,২০২১ |
| উৎসর্গ | চট্টেশ্বরীর সন্ধ্যার মাঠে রাখালদের জন্য |
| লিখার স্থান | চট্টেশ্বরী রোড,চকবাজার,চট্টগ্রাম। |
| কবিতার বিষয় | অন্যান্য, প্রকৃতি, প্রেম, রূপক |
চট্টেশ্বরী রোড...
তুমি কি বৃষ্টিতে ভিজো?
নাকি বৃষ্টি তোমাকে ভেজায়?
তুমি কখনও কারো প্রেম হয়ে যাও,
আবার কখনও বন্ধুত্বের আসর জমিয়ে দাও,
তোমার বুকে চা-সিগারেটের ধোঁয়ার চুম্বন ,
এ যেন বেকারদের আড্ডা জমে—ক্ষীর হয় তখন!
পুরানো হয় শহর,সেই শহরের ল্যাম্পপোস্টগুলো,
চকবাজার থেকে চট্টেশ্বরী...
তুমি কি এখনও শুকিয়ে যাও নি বেকারদের আগমনে?
দেখো বন্ধু এসেছে ফিরে,আবার তুমি পুরানো হবে...
কিন্তু প্রাক্তন প্রেমিকার মতো আমাদের ভুলে যাবে না!