| কবিতা | রাজার কথন |
| কবি | জয় পাটোয়ারী জুন্নুন |
| সময় | জুলাই,২০২২,দুপুর |
| উৎসর্গ | দেশের সাধারণ মানুষ |
| লিখার স্থান | নীলফামারী |
| সম্পৃক্ততা | ঘৃনা,প্রতিবাদ,বর্তমান সমাজের প্রতিচ্ছবি |
লুটপাট লুটপাট চারদিক লুটপাট
আমরাই তো রাজা,
ভয় কি? ওরা যে জনগন
অবলা প্রজা।
বাজার গরম অধিক দামে
বাড়বে লোডশেডিং,
গ্যাস নেই তো কি? একটু মানুষ
নাচুক তা ধিং ধিং।
ঋণ বা দেশ কোষাগার ফাঁকা
সেটা নয় কথা,
আমরাই রাজা যদিন বাঁচি
এটাই তো প্রথা।
দম আছে কার? তোলে আঙ্গুল
মোদের এই দিকে,
ভাবো একবার জীবনটা তার
থাকবে কি টিকে?
নতুন খবর উন্নয়নের
ছড়াও আজ ডঙ্কা,
আমাদের কি? এ দেশ যদি
হলে হোক লঙ্কা!