| কবিতা | মুনাজাত |
| কবি | জয় পাটোয়ারী জুন্নুন |
| সময় | এপ্রিল,২০১৯,সকাল |
| উৎসর্গ | মুসলিম নতুন প্রজন্ম |
| লিখার স্থান | জলঢাকা,নীলফামারী |
| সম্পৃক্ততা | ধর্ম,সঠিক জীবনবোধ |
কিচির মিচির পাখির ডাকে
কাটছে মধুর ভোর,
মুহাজ্জিনের আজান শুনে
ভাঙলো ঘুমের ঘোর।
দোর খুলে ওই বাহির হলাম
যাবো নামাজ ঘর,
প্রথম কাতারে দাঁড়াবো
সঠিক অজুর পর।
প্রার্থনা যে করবো আমি
করতে মোচন পাপ,
দুঃখ,কষ্ট,রাগ সবধুয়ে
মিটে মনের তাপ।
মুনাজাত করবো এই আমি
উর্ধ্বে তুলে হাত,
মনের ব্যথা যতো আছে
ভুলি যেনো সাথ।
সবিশেষে এক অনুরোধ
হে মোর সদয় রব!
হাসি,খুশি যায়তো যেনো
বাকি দিন,রাত সব।