| কবিতা | প্রলাপ |
| কবি | ঝলক গোপ পুলক |
| সময় | ২০ জুলাই, ২০২০ |
| উৎসর্গ | স্বার্থ নিয়ে খেলা আমার বন্ধুদের |
| লিখার স্থান | হবিগঞ্জ |
আমি মৌন প্রভাতফেরির
শোকে স্তব্ধ গায়ক
তন্দ্রাঘোরে এক গাধার পেটে
আমার জন্ম।
তবুও কেনো জানি…..
আমি হেঁটে হেঁটে চলে যাই
মন্দির থেকে শ্মশান পর্যন্ত
ভালোবাসি, হাত ডুবাই খোয়াই-র শীতল জলে।
আমিও পাগল বটে
সবসময়ই নিরব ভালোবাসায়
সম্মতি দিয়ে ফেলি
উপভোগ করি প্রিয়তমার কাছে আসা।
তোরা বরং স্বার্থ ভুলেই
কাছে ডাকিস
আশকরনগরের ঐ নিরব
কালবার্টে।
