কবিতা মৃত্যু এসে ডেকে গেল
কবি জহিরুল ইসলাম রুবেল
সময় ০২ই আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ
উৎসর্গ "জীবন ও মৃত্যুর চিরন্তন সত্যকে উৎসর্গ।"
লিখার স্থান সরকারি তিতুমীর কলেজ ঢাকা
সম্পৃক্ততা চিরন্তন সত্য
কবিতার বিষয় জীবনমুখী, মৃত্যু
Review This Poem

একাকীত্ব, ডিপ্রেশন,নিঃসঙ্গতা, হতাশা
ভাবনা এলোমেলো!
অস্থিরতায় কাটছে সময়,
বোধহয় মৃত্যু এসে ডেকে গেল।।

অযত্ন অবহেলায় কেটে যায় সময়
ইবাদাতহীন কেটে যায় প্রতিটা রাত প্রতিটা দিন,
একবারও মৃত্যুর কথা হয়না স্মরণ
একবারও কুরআন খুলে হয়না পড়া সূরা ইয়াসীন!

বন্ধু কিংবা কাছের মানুষ
আরো আছে অর্থ-সম্পদ ধন,
আজকাল যা পাওয়া যায় নতুন কিছু
এক সময় তা পুরাতন।

সঠিক পথে চলো প্রিয়
শান্তি খুঁজো কান্নাতে,
মরলে দুজন যেন থাকতে পারি
একই সাথে জান্নাতে।

guest
3 Comments
Newest
Oldest Most Voted
Sumaya Efty
Sumaya Efty
2 months ago

অনেক সুন্দর লিখেছেন কবি ভাইয়া ভীষণ ভালো লাগলো ❤️

smrity
smrity
2 months ago

✨ প্রতিটি লাইনে একটা সুন্দর অনুভূতি লুকিয়ে আছে।
🌸 পড়তে খুব ভালো লেগেছে।

Miraz Musulli
Miraz Musulli
2 months ago

Awesome