কবিতা সুখ উল্লাস
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ০৩/০৯/২০২২
লিখার স্থান রায়গঞ্জ সিরাজগঞ্জ।
Review This Poem

আর কতকাল দুখ সাগরে
ভাসবো আমি প্রভু,
দিবানিশি সুখ সাগরের
সন্ধান করি তবু।

পাই না এই ধরার বুকে
একটু সুখের ছোঁয়া,
সুখবিহীন যে বৃথা জীবন
সবই কালো ধোঁয়া।

অবাক চোখে যেদিক তাকাই
শূন্য দেখি সবই,
সুখের খোঁজে ক্লান্ত হয়ে
আঁকি নানা ছবি।

সুখ উল্লাসে জীবনটাকে
মেতে রাখতে হবে,
নইলে মানব জীবনটা যে
দুখ অনলে রবে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted