কবিতা মাষ্টার মশাই
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ১৭ আগষ্ট ২০২১
লিখার স্থান নলছিয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ

৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ

মোটাতাজা নিতাই বাবু
মাষ্টারি তার পেশা,
শ্রেণিকক্ষে বসে বসে
ঘুম পারা তার নেশা।

ধার ধারে না পড়াশোনার
নিতাই চন্দ্র বাবু,
প্রহার করে শিক্ষার্থীদের
করে ফেলে কাবু।

হৃদয় খানা বিষে ভরা
মুখে মধুর বুলি
জাতির ক্ষতি করে শুধু
এমন মাস্টার গুলি।

মাষ্টার হলো জাতির জন্য
আঁধার পথের আলো,
সমাজ থেকে দূর করে তো
অজ্ঞাতার ওই কালো।

তারা যদি হেলায় হেলায়
সময় করে পারি,
ধরার বুকে আঁধার আসবে
ওই না গাড়ি গাড়ি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted