কবিতা ভালোবাসা বুকে আশা
কবি জাহাঙ্গীর আলম অপূর্ব
সময় ৩০/০৮/২০২১
লিখার স্থান নলছিয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ

৪+৪/৪+১

ভালোবাসা আকাশ সম
ভালোবাসা ধন,
ভালোবাসা কিনতে লাগে
খাঁটি একটা মন।

এই পথে'তে চলতে গেলে
বাঁধা আছে ভাই,
দুঃখ কষ্টে জর্জরিত
বাঁচার উপায় নাই।

খুব সহজে হয় না পূরণ
মনের সকল সখ,
খল চরিত্র গুলো তাদের
জীবন করে লক।

ভালোবাসা বুকে আশা
স্বপ্ন বহু দুর,
ভালোবেসে জীবন মুখে
ধরে গানের সুর।

ভালোবাসা বিহীন তবে
প্রাণে নাই তো সুখ,
ভালোবাসা থাকলে সেথায়
আসে না কো দুখ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted