| কবিতা | শৈশব |
| কবি | ইশতিয়াক চৌধুরী |
| কাব্যগ্রন্থ | ১ |
| সময় | ২০২৬ |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | আশা, জীবনমুখী |
ফিরে যেতে চাই ছোট্টবেলায়
মিশে যেতে চাই হাসি খেলায়।
শিশু হতে চাই আম কুড়াতে
শিশু হতে চাই শৈশবে হারাতে।
চলে যেতে চাই মায়ের কোলে ফিরে
যেথা হতাশা কব ফেলতো না ঘিরে।
আসবে কি ফিরে রৌদ্রজ্জ্বল দিন
যেথা ছিলনা কোন দুঃখের ঋণ।
সেই সময় আবার দিতে চাই পারি
যখন বন্ধুদের সাথে নিতাম আড়ি।
যখন হাসতেছিল না মানা
করা যেতে পার সকল সীমানা।
অসুখ হলে নিত সবে যত্ন
ঘুমের মাঝে দেখতাম রঙিন স্বপ্ন।
ফিড়া যায় না শৈশবে আবার!
এখন বয়সের দায়িত্ব সবার।
বয়সের দায়িত্বশীলতা থেকে বেরিয়ে
যাবোই একদিন ছেলেবেলায় হারিয়ে।