কবিতা বৃত্তের ভেতর অস্পষ্ট গোঙানি
কবি ইনান ইলহাম
সময় ১৮ অক্টোবর, ২০২১
লিখার স্থান হালিশহর, চট্টগ্রাম
Review This Poem

চুপ হয়ে থাকার উপকরণের অভাবে আমি ‘দরজা’, ‘দরজা’ বলে ডাকি…
কোন দরজা খুলে না
পথ শেষ হয়ে যাওয়ার মনঃক্ষুণ্নে আমি ‘রাস্তা’, ‘রাস্তা’ বলে ডাকি…
কোন নতুন পথ দেখি না
কোমলতার আশায় আমার ব্যর্থ প্রতিবিম্বের কোলেই মাথা রাখি,
পৃথিবী চিৎকার করে হাসে।

পালাতে হবে!
সবকিছু থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা ভেঙে যেতে যেতে উপায়হীনতায় চোখ বন্ধ হয়ে যায়, তখন….
তখনই প্রচন্ড শান্ত হওয়ার অভিনয় করে একটা মানব জন্ম তাক লাগিয়ে দেয়…
স্পষ্ট হয়ে যায় সব….
ঠান্ডা জলে মাথা ভিজিয়ে উত্তাপ কমানোর ভান করি।

ইচ্ছা করে অন্ধ হয়ে যাই,
ইচ্ছা করে বোবা হয়ে থাকি,
ইচ্ছা করে হাঁটু ভেঙে ফেলি….
তারপর আরেকটা সকাল…
সহজ হয়ে যায় সব;
সহজ করে নিতে হয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted