বাংলা কবিতা, বই কবিতা, কবি ইমতিয়াজ মাহমুদ | কবিতা অঞ্চল
কবিতা বই
কবি ইমতিয়াজ মাহমুদ
4.4/5 - (10 votes)

খোদা আমাকে মানুষ বানালো।
আমি হতে চেয়েছিলাম বই।
বাংলা বই। লাল মলাট।
মোমের আলোয় বালকেরা
আমাকে গলা ছেড়ে পাঠ করতো।
বাংলা বই। মোমের আলোয়।
খোদা আমাকে মানুষ বানালো।
কেউ পড়তে পারে না!

guest
0 Comments
Newest
Oldest Most Voted