| কবিতা | পরিত্যক্ত জাদুঘর |
| কবি | ইফতেখার নূর তামীম |
| সময় | ৭ই সেপ্টেম্বর ২০২০ |
জীবন্ত এক জাদুঘর নিয়ে ঘুরে বেড়াবো, কেউ দেখবে না।
দর্শনার্থী ছবি তুলবে না, আকৃষ্ট হবে না মোহে –
আঁজলা জলের মতো গড়িয়ে যাবো শেষ অব্দি,
কাছে টেনে কেউ বলবে না, “এসো, পিপাসিত হৃদয় নিয়ে বোসে আছি-
আমাকে সমৃদ্ধ করো তোমার প্রাচুর্য নিয়ে”।