| কবিতা | রাবার |
| কবি | ইবরার আমিন |
| সময় | ২৬ শে আগস্ট, ২০২১ |
| লিখার স্থান | ওমোনিয়া, এথেন্স, গ্রীস |
| সম্পৃক্ততা | প্রেম |
এখানে প্রচুর শীত;
রোদ ফোটায় উঁকি দিতে আসোনি তুমি!
রাত গড়িয়ে মিশে গেছে ভোরে,
বর্ষার জলে রেখে এসেছি মুছে ফেলার গাঢ় শোক!
আগামীকাল সূর্যের দিন-
এপাড়ায় শীত নামবে না আর বহুকাল!