কবিতা অধিকারনামা
কবি ইবরার আমিন
কাব্যগ্রন্থ সংসারপত্র
সময় ২০১৮
লিখার স্থান বিনোদপুর, রাজশাহী
সম্পৃক্ততা প্রেম
Review This Poem

নীলাম্বরী,
আপনার চোখে অধিকার নেই জেনেও;
আমি তাকিয়ে থাকি একজোড়া চোখে,
আপনার কপালে টিপের বসতি হটিয়ে-
শুরু হোক ঠোঁটের বসবাস ঘুমভাঙা এক ভোরে।
আপনার খোলা চুলে স্পর্শ রেখে
আপনার কাঁধে মাথা গেঁথে
মুছে ফেলবো মন খারাপের অসুখ,
আপনার আঙ্গুলে আঙ্গুল চেপে
হাসিতে আপনাকে তুলে
বিছিয়ে রাখি আপনার অপেক্ষায় এই বুক!

এভাবে মুখোমুখি দু’জন;
চায়ের কাপে দুটো হাত,
প্রথম স্পর্শ,
চোখ নড়ছে না, ঠোঁট নিশ্চুপ,
আঙ্গুল ছোঁয়ার কম্পনে নিভে যাচ্ছে চায়ের ধোঁয়া,
ছুঁয়ে নিচ্ছি জমানো অভিযোগ,
ছুটিতে যাচ্ছে ক্লান্ত অভিমান,
চায়ের কাপে দু’ঠোঁটের একটান!

guest
0 Comments
Newest
Oldest Most Voted