কবিতা আপনাকে মনে পড়ে
কবি হুযাইফা মুহাম্মাদ
সময় ২২০২২৫ইং,
কবিতার বিষয় অন্যান্য, আশা, জীবনমুখী, প্রকৃতি, প্রেম, বিরহ

শীতের সকাল পেরিয়ে,
এইসব বসন্তের কৃষ্ণচূড়া ফুল_
আর কোকিলের কুহুকুহু তানে
আপনাকে মনে পড়ে।

আপনাকে মনে পড়ে বর্ষার দুপুর,
আসমান থেকে ঝরে পরা বৃষ্টির ফোঁটা,
জানালা গলে হাত বাড়াই,বৃষ্টি ছুঁই_
মনে হয়, এ-তো আপনারই স্পর্শ।

আজকাল এমনই স্মৃতিকাতর আমি,
বৃষ্টি প্রেমী নই,তবু মেঘের গর্জনে
আপনাকে মনে পড়ে।
আপনি-ই তো সেই বৃষ্টিবিলাসী অভিমানী মেয়ে,
যে আমার চেয়ে__ বৃষ্টিকেই বেশি ভালোবাসতেন।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
forhad
forhad
5 months ago

best