কবিতা শাশ্বত চুম্বন
কবি হাবিব হেলাল
কবিতার বিষয় আশা, জীবনমুখী, রূপক
Review This Poem

বর্ষার কালোমেঘে ছেয়ে গেছে অন্তরীক্ষ
কোলাহলমুখি সারোপাখি
ক্লান্তির
ডানামেলে
ওড়ে
হলুদছায়া ফেলে দ্রুতগামী ট্রেনের ওপর
কৃষ্ণচূড়ার নিচে
ওতপেতে বসে আছে
মার্বেলকোণ শামুক

বোধের পান্ডুলিপিজুড়ে ভীষণ কাব্যখরা
ডুবে আছি আমি
আয়না ও ধূলোর ভিতর
তবুও আর্দ্রঠোঁটে
দীর্ঘ চুম্বনের বিশ্বাসে
নির্বেদ প্রহর কাটে হেলালী’র

বেদনায় ত্রাসিত হৃদয়
হে অনন্ত ময়ূখ; স্বপ্নে ফোটাও কাব্যের স্পর্শ
তোমার শাশ্বত চুম্বনই
ফেরাতে পারে
প্রেমকপোকাত ঠোঁটে শুদ্ধভালোবাসা…।

guest
0 Comments
Newest
Oldest Most Voted