কবিতা নদীদীর্ঘ রাত্রি
কবি হাবিব হেলাল
কবিতার বিষয় রূপক
1.5/5 - (2 votes)

প্রতিটা ভোরই বাসনার হলুদভেজা
গোধূলি পেরোয়, অতঃপর—
যাপন করে রাত্রির অফুরন্ত
নিস্তব্ধতা আর—নিয়তির অন্ধকারে
দীর্ঘ হবার স্বপ্ন ভাঙ্গে…

দগ্ধমুখ আয়ু বয়ে চলে নদীদীর্ঘ রাত্রি
নিখাদছটা’র সঙ্গম তৃষায়;
নিশি তাতানো ঠোঁটে উৎকীর্ণ করে রাখি
জ্যোৎস্না ভাঙার দুঃখ…

দীর্ঘশ্বাস বোঝাই শকট ছুটেই চলেছে
গীতল কান্নাগুলো ঠোঁট ভাঙলে
বেজে ওঠে নিরীহ জীবনের মৃদঙ্গ …।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
আলতাব হোসেন
আলতাব হোসেন
1 year ago

চমৎকার কবিতা

Last edited 1 year ago by আলতাব হোসেন