| কবিতা | অভিশাপ |
| কবি | আযুমা হীম |
| সময় | ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ |
| লিখার স্থান | অশোকতলা, কুমিল্লা |
| সম্পৃক্ততা | অঅতি রক্ষণশীল সমাজের নিছক বিদ্রুপ এবং উপহাসের জবাবে! |
| কবিতার বিষয় | অন্যান্য |
অভিশাপ দিচ্ছি,
তোমাদের সন্তান অকালেই কার্ল মার্ক্স – নীটশে পড়ুক
কোরআন বাইবেল আর রসময়ী পাশাপাশি খোলা রেখে কবিতা লিখুক
প্রতি সন্ধ্যায় মাতাল হোক সেক্সটন আর সিলভিয়া প্লাথের শোকে
কোনো বাসন্তী বাতাসে ঝেড়ে উঠে জীবনের মূর্মূর্ষরে উড়াতে চাইলেই বুকওয়াস্কির বেদনার নীল পাখিটা ঢুকে পড়ুক তাদেরও বুকে।