কবিতা স্ব-নির্বাসন চাই
কবি হাসনাত আবীর অঙ্গন
সময় সেপ্টেম্বর, ২০২১
লিখার স্থান ঢাকা
Review This Poem

আমি সভ্য কিংবা অসভ্য সমাজে থাকতে চাই না।
আমার ভেতরের সামাজিক জীবকে–
আমি ভেজা কাপড়ে লেগে থাকা পানির মতো–
নিচড়ে ফেলতে চাই।

আমি তোমাদের বিকালের আড্ডার অংশ হতে চাই না।
আমি চাই না প্রেমিকার মিসডকলের কৈফিয়ত দিতে।
আমি রোলেক্স-দোকানের বাইরে দাঁড়িয়ে আক্ষেপ চাই না।
আমি চাই না কাগজ-কলম কিংবা নোটপ্যাডে কবিতা লিখতে।
আমি খোঁজ রাখতে চাই না রাষ্ট্রে কোন দল ক্ষমতাসীন।

আমি একটা অজানা গোরস্তানের কবরে
স্ব-নির্বাসিত হতে চাই।
যেখানে আমাকে কোনো প্রশ্ন করা হবে না।
যার শুরু থাকলেও শেষ থাকবে না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted