| কবিতা | স ত্যা গ্র হ |
| কবি | হাসান মনজু |
| কাব্যগ্রন্থ | দুঃখ ভোলানো বিজ্ঞপ্তি / নন্দিতা প্রকাশ |
| সময় | নভেম্বর ২০১৬ |
| উৎসর্গ | মৌরিকে |
| লিখার স্থান | রাঙামাটি |
| সম্পৃক্ততা | ভন্ডবাবাদের কাজ কারবার দেখে |
| কবিতার বিষয় | রূপক |
স ত্যা গ্র হ ⚪ হাসান মনজু
একটা মানুষ অলীক কিছু বলে,
অমনি সবার ভক্তিতে মন টলে,
তার প্রতি ধায় সমষ্টি সমূহ
হন্যে হয়ে নিজের দলে টানে,
মোমবাতিরা মরছে জ্বলে প্রাণে,
বোঝে না কে ভোগী কে নির্মোহ
জীবনের অলিগলির সুলুকসন্ধানে,
পায় না খুঁজে অভিন্ন কিছুর মানে,
সবার মনেই একটি কেবল মোহ
দেখছি সবার নানান পরিক্রমা,
যে যাঁর মতো পূণ্য রাখেন জমা,
হিসাব কষেন কার কতো সংগ্রহ
অন্ধ বধির অলীক ভজনা ভোগী,
সবার দাবী নিজেই শ্রেষ্ঠ যোগী,
এসো বন্ধু অভিন্ন সত্যে কার আগ্রহ