কবিতা সখি বলে
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ দহনবেলা⚪প্রিয়জন প্রকাশন
সময় আগস্ট ২০২২
উৎসর্গ পরশীকে
লিখার স্থান রাঙামাটি
কবিতার বিষয় প্রেম
Review This Poem

সখি বলে ⚪ হাসান মনজু

সখি বলে
খরার কবলে
পড়েছি একা একা

দীপ জ্বলে
মনের অনলে
সে তো দিলো না দেখা

সখির চুলে
ফোঁটা ফোঁটা জল
আছে পাপড়িতে ঝুলে

কৌতুহলে
দেখি অবিকল
কে দিলো সখির চুলে

দোলে দুল
আর থুতনিতে
কেন তিন ফোঁটা জল?

জঁই ফুল
এলো কবরীতে
সখি কোথা হতে বল?

guest
0 Comments
Newest
Oldest Most Voted