কবিতা শূন্যতা
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ দহনবেলা / প্রিয়জন প্রকাশন
সময় এপ্রিল ২০২৩
উৎসর্গ নন্দিনীকে
লিখার স্থান রাঙামাটি
কবিতার বিষয় বিরহ
Review This Poem

শূণ্যতা⚪হাসান মনজু

এখন জানি শূণ্যতা এক ধূধুূ মাঠ,
এতোদিন আমার ছিলো না জানা,
বুকের দিগন্ত জুড়ে তার রাজ্যপাট,
আকাশের মাপে টানানো সামিয়ানা

এতোদিন খুঁজে পাইনি, তুমি ছিলে,
তোমার বদলে পেয়েছি নন্দিনী,
ধূধূ শব্দের সাথে মিত্রতা জুড়ে দিলে,
তোমার কাছে সত্যি ভীষণ ঋণী…

guest
0 Comments
Newest
Oldest Most Voted