| কবিতা | শিল্পকলা পোড়াও তুমি |
| কবি | হাসান মনজু |
| কাব্যগ্রন্থ | দুঃখ ভোলানো বিজ্ঞপ্তি / নন্দিতা প্রকাশ |
| সময় | মে ২০১৮ |
| উৎসর্গ | সুজাকে |
| লিখার স্থান | রাঙামাটি |
| সম্পৃক্ততা | ধর্মান্ধ জাত্যাভিমানীরা যখন এদেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের ওপর আঘাত হেনেছিলো |
| কবিতার বিষয় | রাজনৈতিক |
শিল্পকলা পোড়াও তুমি
শিল্পকলা পোড়াও তুমি,
আগুন জ্বালাও নগর জুড়ে,
ধর্মের তিলক এঁকে মুখটি ঢেকে,
কোন নরকের অন্তপুরে?
ঠিক যে ভাবে পাকসেনারা,
খুন করেছে রাতের প্রহর,
অজানা মৃত্যুভয়ে পথহারা,
এক অন্ধকারে খুনের শহর
রাত্রির অন্ধকূপে মৃত্যু রূপে,
নখর পরা শ্বাপদ ঘোরে,
শহরের দখল নেবে কী ভেবে,
আজ কিসের জোরে?
শ্বাপদের দৃষ্টি যখন সৃষ্টিছাড়া, বিকৃত মন ব্যভিচারী,
তোমাদের আসক্তি যেন
গতিহারা অত্যাচারীর
তোমাদের মনে অবরোধ,
ক্ষয়িষ্ণু বোধ নিন্দিত রোগ।
মুক্ত মনে সাজিয়ে নিও শুদ্ধ বোধের আনন্দলোক