কবিতা রাঙামাটি
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ স্বরচিত নির্জনতা
সময় ফেব্রুয়ারি ২০১৮
উৎসর্গ সাধ আনান
লিখার স্থান রাঙামাটি
সম্পৃক্ততা শুভলং ঝর্ণার পাদদেশে একদিন নৌভ্রমনে
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

রাঙামাটি

এখানে এতো কাছে নীল
অপরূপা তুমি রূপে খাঁটি
ইজর ঘিরে রূপালী ঝিল
স্বর্গের শহর রাঙামাটি

রাত্তিরে জোনাকীর মিছিল
সবুজ বনানী হাওয়ায় দোলে
ভোরের হ্রদে রোদ ঝিলমিল
ঝর্ণা চলে মোহিনী হিল্লোলে

ঝর্ণার পাদদেশে প্রথম শীতে
সজারু হরিণ দেখো নির্নিমেষ
মেঘ পাহাড়ের নিবিড় মিতালীতে
তুমিও সঙ্গ দিও বাংলাদেশ

guest
0 Comments
Newest
Oldest Most Voted