কবিতা বৃষ্টির ছড়্ রা
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ দুঃখ ভোলানো বিজ্ঞপ্তি ২০১৮
সময় জুন ২০১৮
উৎসর্গ আরশীকে
লিখার স্থান রাঙামাটি
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

বৃষ্টির ছড়্ রা🌨️হাসান মনজু

বর্ষা এলো কেউবা সুখি
কেউবা উন্নাসিক
বাস্তুহারার ছোট্ট খুকি
ছুটছে দিগ্বিদিক

রিমঝিম ঝিম অকাতরে
ঝরছে অনিবার
ভেন্না পাতার কুঁড়েঘরে
অবিশ্রান্ত আষাঢ়

শার্সি বেয়ে মনপুরীতে
চুপসে এলো জল
সন্ধ্যা নামে ঝালমুড়িতে
আড্ডা দিবি চল

মুষ্টিমেয় হাজির ঠিকই
বর্ষাতি আর ছাতায়
বর্ষা নিয়ে কাব্য লিখি
বৃষ্টিভেজা খাতায়

হাতড়ে পকেট কলম খুঁজি
আধভেজা লিরিক
আপন মনে দু’চোখ বুজি
মন যে কাল্পনিক

আড্ডা রাখো রাস্তা মাপি
সপসপে পথঘাট
সিক্ত শহর টেক্সি চাপি
শুনশান এ তল্লাট

guest
0 Comments
Newest
Oldest Most Voted