কবিতা প্রিয় নন্দিনী
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ স্বরচিত নির্জনতা
সময় ফেব্রুয়ারি ২০১৮
উৎসর্গ নন্দিনী
লিখার স্থান ঢাকা
সম্পৃক্ততা বইমেলা
কবিতার বিষয় স্বাধীনতা

হঠাৎ আজ নতুন এই আজব সাজে,
বৈশাখীর লালপেড়ে জামদানি কই?
নিপাট ভাঁজে, সুখ নিদ্রায় দেরাজে,
এখানে বরফযুগ, এটাই মানানসই

তাইতো বলি প্রান্তিক তুমি আনস্মার্ট,
মনটা আধুনিক, দৃষ্টিভঙ্গি সাবেকি!
তাই বলে আঁটোসাটো মিনি স্কার্ট!
ভঙ্গিটাই সব, দৃষ্টি নিয়ে কেউ ভাবে কি?

মহারাজা নেপোলিয়ান বোনাপার্ট,
নৌকো বানায় সাগরে মিস্ত্রি সেজে,
আটলান্টিকের পারে বরফ ঝঞ্ঝাট!
উপত্যাকায় শিল্পের ছোঁয়া ক্লীভেজে

ভুতগুলো সব সর্ষে ছেড়ে পালায়,
ঝিমোয় শুয়ে বসে শীতের নেশায়,
রাত দশটায় সাঁঝবাতি জ্বালায়,
আকাশনীলে গোধূলীরা রঙ মেশায়

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments