কবিতা দিয়াগো
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ দুঃখ ভোলানো বিজ্ঞপ্তি / নন্দিতা প্রকাশ
উৎসর্গ দিয়াগো ম্যারাডোনাকে
লিখার স্থান রাঙামাটি
সম্পৃক্ততা দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে
কবিতার বিষয় মৃত্যু
Review This Poem

দিয়াগো

ম্যাচ শেষ না হতে আচানক
শেষ বাঁশি!
লাল কার্ড কে দেখালেন অসময়ে?
ঈশ্বর, তুমিও দিয়াগোতে আগ্রাসী?
বিদায় বাঁশি কে বাজালেন তোমার হয়ে ।

সবক’টা ম্যাচ কি করে জিতেছিলে?
শেষ খেলায় মেনে নিলে পরাজয়?
এ হারে বুঝি তুমিও সায়
দিয়েছিলে?
মধ্যাহ্ন বিরতিতে এমন চলে
যেতে হয়?

guest
0 Comments
Newest
Oldest Most Voted