| কবিতা | গৃহ একটি সেল্ফ কাস্টুডি খাঁচা |
| কবি | হাসান মনজু |
| কাব্যগ্রন্থ | স্বরচিত নির্জনতা |
| সময় | এপ্রিল ২০১৮ |
| উৎসর্গ | আরশীকে |
| লিখার স্থান | রাঙামাটি |
| কবিতার বিষয় | জীবনমুখী |
গৃহ একটি সেল্ফ কাস্টুডি খাঁচা
দুর্নীতি একটি চলমান প্রকৃয়া,
মহামারী এক ঈশ্বর প্রদত্ত ইস্যু,
দুর্গতজন প্রমান করে মরিয়া,
সাধ্য কী তার করতে পারেনা কিস্যু
ঘুষ একটি হিমালয় সম ঘানি,
প্রতারণা এক কর্পোরেট আর্ট,
ডেঙ্গুমশা একটি মরণশীল প্রাণী,
করোনা তো ফুরিয়ে আসা ঝঞ্ঝাট
গৃহ একটি সেল্ফ কাস্টুডি খাঁচা,
আমরা মানুষ ভীষণ বেহিসেবী,
অসম সমাজে মরতে মরতে বাঁচা,
কতিপয় নেতা এখনো সমাজসেবী
করোনা আর হতে পারবেনা থিতু,
ওর পদবী নেই স্বামীর কিংবা বাবার,
অক্ষমের তর্জন শুনে সত্যি ও ভীতু,
এবার বুঝি সময় হলো যাবার
ভাবতে পারেনা ছােট্ট মাথার খুলি,
জীবন কাব্যে হয়না অন্ত্যমিলও,
ভাবছি বসে ভুল সবই ভুলই,
দেশতো সোনার বাংলা হওয়ার কথা ছিল