| কবিতা | গন্তব্য |
| কবি | হাসান মনজু |
| কাব্যগ্রন্থ | দুঃখ ভোলানো বিজ্ঞপ্তি |
| সময় | ফেব্রুয়ারি ২০১৮ |
| উৎসর্গ | মৌরী মামনিকে |
| লিখার স্থান | রাঙামাটি |
| সম্পৃক্ততা | ঈশ্বরের প্রতি বিরক্ত হয়ে |
| কবিতার বিষয় | অন্যান্য |
গন্তব্য
পৃথিবী নামক এই আজব স্টেশানে,
কে আমাকে নামিয়ে দিয়ে গেলো?
আমি কি নামতে চেয়েছি এইখানে?
অযাচিত মানুষের যত কথা,
এলোমেলো
তাঁরা এমন সব প্রশ্ন করলো আমাকে,
যার উত্তর জানা নেই আমার।
প্রশ্ন করেছি জনারণ্যে যাকে তাকে,
এটাই কি শেষ স্টেশন গন্তব্যে নামার?
গন্তব্যই কি খুঁজে নেয় পথিক তার?
পথিক চিরদিন অজানার পথে হেঁটে যায় বারবার