কবিতা এই নদী এই জল
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ স্বরচিত নির্জনতা
সময় জানুয়ারি ২০১৮
উৎসর্গ আরশি ও পরশিকে
লিখার স্থান রাঙামাটি
কবিতার বিষয় প্রকৃতি

এই নদী এই জল

এই নদী এই জল
এ সাগর এ অতল
এ আমার ভরসাস্থল

এই বালি এই চর
এই কুটো এই খড়
এ আমার সুখের নগর

এই ঘুড়ি এ লাটাই
এই পাটি এই চাটাই
ঘুমে জাগরণে কাটাই

এই দুঃখ এই সুখে
ধরে রাখি নিজ বুকে
আকাশের দিকে ঝুঁকে

এই আলো এই রশ্মি
এই আরশি এই পরশি
অনন্তে বুননরত দূরদর্শী

guest
0 Comments
Newest
Oldest Most Voted