| কবিতা | আবছায়া |
| কবি | হাসান মনজু |
| কাব্যগ্রন্থ | দুঃখ ভোলানো বিজ্ঞপ্তি / নন্দিতা প্রকাশ |
| সময় | ফেব্রুয়ারি ২০১৮ |
| উৎসর্গ | নন্দিনীকে |
| লিখার স্থান | রাঙামাটি |
| সম্পৃক্ততা | শহরতলীর পুরনো কলোনিতে এক সন্ধ্যায় কিশোরী নন্দিনীর বাসার সামনে দাঁড়িয়ে |
| কবিতার বিষয় | বিরহ |
আ ব ছা য়া
ফেলে আসা পথ দিক হারিয়ে ,
নিয়েছে ইউটার্ন,
ঝাঁকড়া বুড়ো বট ঠাঁয় দাঁড়িয়ে,
না চেনার ভান।
পর্দার আড়ালে আবছায়া খুঁজি, কতদিন দেখিনি,
দাঁড়িয়ে পাশের জানালায় বুঝি,
তুমি নন্দিনী?
পেয়েছি যা' খুব অসহনীয়
পাওয়ার সুখে,
অপাত্রে উজার করেছি প্রিয়
বন্ধুকে।
এ শহরে সেই নিষ্টুর আবছায়া
যে দিকে তাকাই,
বুড়ো বট, ইউটার্ন সব আছে
শুধু তুমি নাই…