কবিতা স্বপন
কবি হাকিকুর রহমান

স্বপনে, অতি নিভৃত স্বপনে-
দেখেছিলাম কাহারে গভীর গোপনে।।

স্বপ্নচারী আমি,
দিন বিচারি কাল গুনি-
আর পথ চলি থামি থামি।

হায়গো আমার আশার অতীত-
হেরিলাম কোন সে পলকে পতিত।

নিবিড় নীরবতায়,
ক্ষণগুলি গিয়েছে চলি-
তবুও ভেবে যাই আকুলতায়।

ওহে মোর হৃদয়ের প্রতিবেশী-
কবে কবে হয়ে গেলে দূর পরদেশী।

চিনিতে পার নাই কভু,
অন্তর মম, লয়ে প্রাণের পুলকে-
আমি গাঁথি সবই স্বপনের মাঝে,
ভাসে তাহা আঁখির পলকে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments