কবিতা সুন্দর চাঁদ
কবি হাকিকুর রহমান
Review This Poem

ওহে সুন্দর চাঁদ
জেগে আছো তব
কলঙ্ক আর জোসনায়,
জাগালে জোয়ার
ভেঙ্গে দিলে ধার
সাগরের মোহনায়।।

হেরিয়া তোমার পূর্ণ তিথি
হরষিত প্রাণে জাগে প্রকৃতি।
আলোকেতে ভরাও ধরাতল
ভরা জল করে ছলোছল
উছলিত যমুনায়।।

পলকে চাহিয়া রহিলাম কুলে
পুলকিত লয়, রাগিনী ভুলে।
প্রত্যয় জাগে বাঁচিবার তরে
অভিলাষ লাগে প্রতিটি প্রহরে
মায়াবিনী বসুধায়।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted