কবিতা ভুবন মাঝীর ঘাট
কবি হাকিকুর রহমান
Review This Poem

যোগ-বিয়োগের অংক কষে
জীবন কেটে যায়,
থেবড়ো পথে পিছলে পড়ে
পিছন ফিরে চায়।

ধ্যান-ধারনার উর্ধ্বে উঠে
আবার চলা শেষে,
চাওয়া-পাওয়ার হিসেব গুলো
যায় যে কোথায় ভেসে।

সামলে নিয়ে তবুও চলা
কোন সে মতি আটে,
এমনি করে কাটে প্রহর
ভুবন মাঝীর ঘাটে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted