কবিতা প্রয়োজন
কবি হাকিকুর রহমান

রজনী ডাকিয়া কহে, ওহে দিবাকর-
রাঙাও ধরিত্রীকে, কিযে মনোহর।

আমিতো আড়াল করি, দিবসের আলো-
চাঁদ-তারা বিনে আমি, অতিশয় কালো।

দিবাকর হাসি কহে, মিত্র তুমি-
স্বস্তি ছড়াও তোহে, পূন্য ভূমি।

ধরণীতে উভয়েরই, আছে প্রয়োজন-
দিবস-রজনী মিলে, যত আয়োজন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments