কবিতা ছড়াঃ কাজের লোক!
কবি হাকিকুর রহমান
Review This Poem

কাজের কথা বল্লে পরেই
আড়ামোড়া ছাড়ে,
নানান রকম ফন্দি-ফিকির
চালাকিটা বাড়ে।

আলসেমিতে বড়ই পটু
কাজে-কম্মে ফাঁকি,
ঘুম থেকেতো উঠবেনা সে
যতোই ডাকা-ডাকি।

যতোই বলো কাজের কথা
করবেনাতো শুরু,
লজ্জা-শরম নেইযেগো তার
চামড়াটাতো পুরু।

ছলা-কলা করেই যে তার
জীবন গেলো কেটে,
চল্লো সেতো সারাটা কাল
নিজের বুদ্ধি এঁটে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted