কবিতা চন্দ্রমল্লিকা
কবি হাকিকুর রহমান

চন্দ্রমল্লিকাকে দেখবো বলে,
বসেছিলাম কানন তলে-
কেমন করে কাটলো বেলা,
কোন কিছু নাহি বলে।।

জোসনা ভরা আকাশটাকে দেখবো বলে
বসেছিলাম হৃদয় খুলে-
মেঘেরা সব দিল ঢেকে,
হয়নি দেখা চোখের ভুলে।

জোয়ার-ভাঁটা দেখবো বলে,
বসেছিলাম সাগর বেলায়-
কান্না-হাসির মেলাটাযে মিশলো সেথা,
ভাবিনিকো কোন সে খেলায়।

পায়ের চিহ্ন দেখবো বলে,
বসেছিলাম পথের মাঝে-
পেলাম নাতো রেখা কিছুর,
দিন ফুরালো আঁধার সাঁঝে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments