কবিতা অব্যক্ত কথন
কবি হাকিকুর রহমান

কাহারে কিভাবে বলি,
কোন পথে হেঁটে চলি-
সকল পথই তো মিলেছে সেথায়,
জীবনের চোরাগলি।।

সীমানার এপারে দাঁড়িয়ে,
চাহি দুই বাহু বাড়িয়ে-
ক্লান্ত পথিক নিশানা হারায়,
ভ্রমর খুঁজিছে অলি।।

কি সুরে গেয়েছিনু গান,
ভরাতে চেয়েছিনু প্রাণ-
ছড়ায়ে দিয়েছিনু ফুলেরো পাপড়ি,
গেলো চলে পদদলি।।

ভাবিতেছি কি কথা আজি,
আকাশ রাঙিলো কি সাজি-
মিছে আশা নিয়ে পথ চেয়ে থাকি,
ঝরে পড়ে ফুলকলি।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments