| কবিতা | মা |
| কবি | ফরিদ হোসেন |
| সময় | ১০/০৫/২০২৬ |
| উৎসর্গ | আমার মা’কে |
| লিখার স্থান | যুক্তরাষ্ট্র |
| সম্পৃক্ততা | মায়েদের প্রতি- মা দিবসে লেখা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, প্রেম |
এটা যে একটা গোলাপ ফুল-
তা চিনতে কোন দিন আর করিনি ভুল !
সেটা সবার থেকে আগে –
চিনিয়েছিলেন আমার মা ।
সুন্দর গন্ধ যেমনি আছে তেমনি আছে কাটা-
বলেছিলেন মা ; স্মরণ রেখো কথাটা ।
সেই থেকে আমি-
গোলাপ আর গোলাপের কাঁটাকে জানি।
ওটা চাঁদ, ওটা সূর্য, ওটা যমুনা, ওটা মেঘনা
চিনিয়েছেন আমার মা ।
সবার আগে বর্নমালা –
ওটাও চিনিয়েছেন আমার মা ।
আমার মা আমার কাছে প্রাথমিক বিদ্যালয়;
আমার মা আমার কাছে একটা মস্ত বড়ো বিশ্ববিদ্যালয়-
যেখানে কোনো বেতন দিতে হয় না
হয়না কোনো প্রতিযোগিতা-
উল্টো পাওয়া যায় মায়ের শর্তহীন ভালোবাসা।
মা’কে আমরা ভয় পেতে দেখিনি মোটেও
আমরা মায়ের সন্তানেরা,পাখির বাচ্চার মতো –
জড়িয়ে থাকতাম মাকে, ছিলাম যখ্ন ছোট ।
আমি মা’কে কোন অসুখে বিশুখে
খুব বেশি কষ্ট পেতে দেখিনি,
মা বরং কষ্ট পেতেন-
আমাদের সামান্য জ্বরেও, নিঃশব্দ ব্যথাতেও।
মায়ের দুটি হাত যেন –
সারাদিনের ঘড়ের ক্লান্তি-
রাতের বিছানায় মায়ের হাত , একটু ঘুমের শান্তি।
মায়ের ঘ্রাণ, মায়ের কোল, মায়ের শরীর –
যেন শান্তির ভোর ।
মায়ের আওয়াজ
মায়ের জায়নামাজ –
যেন জান্নাতের মতো একটুকরো মধুর।
মা ,তুমি যেখানেই থাকো ;তুমি থেকো ভালো
তুমিই আমাদের পৃথিবীর প্রথম দেখানো আলো।