কবিতা শীতের নিস্তব্ধতা
কবি ফারহান আহমেদ ফাতিহ অর্ক
কাব্যগ্রন্থ নিজেকে খুজে পাওয়া
উৎসর্গ নিজেকে
লিখার স্থান পিরোজপুর
সম্পৃক্ততা এক শীতের রাতে দাঁড়িয়ে
কবিতার বিষয় জীবনমুখী, প্রকৃতি
5/5 - (1 vote)

কখনো কি অনুভব করেছো?
শীতের রাত?

কেমন যেন গা শিউরে ওঠার মতো অনুভূতি লুকায়িত থাকে?
এর মাঝে দারিয়ে থাকলে কতটা একা মনেহয় নিজেকে।
চারিদিক শব্দহীন রাজ্যের ন্যায় লাগে।
নিজের নিশ্বাসটাকেও তখন কেমন পর পর লাগে।
একটা গা ছমছমে অবস্থা সর্বদাই বিরাজ করে।
পুরনো সেই ক্লান্ত, অতিষ্ঠ, বিরক্ত,সর্ব শান্ত নিজেকে অপূর্ণ ভাবতে থাকে।

কখনো কি এই নিস্তব্ধ কুয়াশাচ্ছন্ন রাস্তায় দারিয়ে নিজের তুমিকে নতুন করে আবিষ্কার করেছো?
নিজের কোন সুপ্ত,লুকায়িত অস্তিত্বের খোজ পেয়েছো?
নাকি এই নিস্তব্ধতা শুধুই প্রেয়সীর রেখে যাওয়া শূন্যস্থানের শূন্যতার কথাই মনে করিয়েছে।

কুয়াশার মাঝে হাটতে হাটতে অবশ হয়ে আসা হাতদুটো ঘষতে ঘষতে কখনো ভেবে দেখেছো?
নিজের কোন পরিস্থিতিতে নিজেকে এভাবেই ঘষে উষ্ণ করে নেওয়া উচিৎ ছিল?

নিজেকে উষ্ণ করা থেকে অব্যাহতি নিতেই হঠাৎ করেই কি আধ্যাত্মিক কিছুর অবস্থান সারা দিচ্ছে?
গায়ের লোম দারিয়ে গিয়েছে?

সেই ভয় কাটিয়ে উঠতেই কি আবার শীতের সৌন্দর্যে হারিয়ে গিয়েছো?
অন্ধকারের মাঝেও সূক্ষ্ণ আলোর সাহায্যে এর প্রাণহীন মায়ায় জড়িয়ে পরেছো?

guest
0 Comments
Newest
Oldest Most Voted