কবিতা লোক দেখানো আলো
কবি ফারহান আহমেদ ফাতিহ অর্ক
সময় ২৫ মে, ২০২৫, রাত ১১:৩০
উৎসর্গ Gen Z
লিখার স্থান ধানমন্ডি, ঢাকা।
সম্পৃক্ততা মানুষের লোক দেখানো কার্যক্রম।
কবিতার বিষয় জীবনমুখী

এই শহরের ভিতরে মানুষের শো
খোলা চোখে, কি দেখছো?
রাস্তাগুলা মোড় না নিয়ে সোজা চলে যায়,
যেখানে মানুষ থেমে যায় দাঁড়াতে।
এই শহরের traffic light-এ থামে শরীর,
মনের ব্রেক সেতো কখনওই কাজ করে না।
তুমি ভাবো, এরা কই যায়?
আমি ভাবি এরা কেন যায়?
তুমি ভাবো conversation,
আমি দেখি script।
অনেক কথার rehearsal হয়,
জবাব আগেই ঠিক।

সবাই হাসে, কারণ ক্যামেরা অন।
ক্যামেরা অফ হলে আবার মানুষ হয়।
সেলফি তোলা মুখটা আর খাওয়ার মুখটা এক না।
বলার মুখ আর বোঝার মুখ দুইটা আলাদা ফেসমাস্ক।
এখানে পরিচয় মানে পাসওয়ার্ড,
আর বন্ধুত্ব মানে follow back।
সবাই কিছু না কিছু হতে চায়,
অন্তত, কিছু না হওয়ার মতো দেখতে।
মানুষ এখন আলোয় দাঁড়ায়, লোক দেখানো আলোয়।
আলোতে দাঁড়ায়, কিন্তু গায়ে পড়ে না আলো।

তুমি যাকে মানুষ ভাবো,
সে আসলে একটা curated feed।
কারণ—সত্যি viral হয় না,
ছবির truth আলগা ফিল্টারে হারায়।
বাজারে এখন personality বিক্রি হয়,
‘vibe’ বলে একটা জিনিস এখন currency।
খবর দেখি না কেউ,
সবাই দেখায় দেখার ভান।
মানুষ এখন চুপ থাকে না শুধু শব্দ বানায়।

শব্দে শব্দ চাপা দেয়।
লোক দেখানো আলোতে
লোক দেখানো মুখ,
লোক দেখানো দিনে
লোক দেখানো সুখ।
তুমি দেখো মুখ,
আমি দেখি ফিল্টার।
তুমি ভাবো তারা মানুষ,
আমি দেখি ক্যাপশন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted