কবিতা কেয়ামত শুধু বাংলাদেশে হয়
কবি ফাইয়াজ ইসলাম ফাহিম
উৎসর্গ মানবতার পক্ষের শক্তি কে
লিখার স্থান বামনডাঙ্গা, সুন্দরগঞ্জ
সম্পৃক্ততা কেয়ামত নিয়ে গুজব
কবিতার বিষয় প্রতিবাদ, সমসাময়িক, স্বাধীনতা
Review This Poem

কেয়ামত শুধু বাংলাদেশে হয়
হয় না কোন দেশে,
বাংলাদেশে জন্ম হয়ে
গেছি আমি ফেসে।

বাংলাদেশে মানুষের থেকে
ধর্মের দাম বেশি,
ধর্মান্ধের কান্ড দেখে
পায় শুধু হাসি।

হুজুগের গজবে বাড়ছে
মানুষের মনে উত্তাপ,
এই বুঝি কেয়ামত এসে
সব কিচ্ছু করে ছাপ।

স্রষ্টা কে বিশ্বাস করো
ধর্ম কে নয়,
স্রষ্টা আছে ঠিকই
কিন্তু, ধর্মটা ভয়।

ধর্মের যাঁতাকলে
মানুষের হচ্ছে ক্ষতি,
ধর্ম কি আদৌও
মনুষ্যত্বের বাড়িয়েছে জ্যোতি….?

guest
0 Comments
Newest
Oldest Most Voted