বাংলা কবিতা, শ্রদ্ধেয় পিতৃগণ কবিতা, কবি ইমদাদ হাসান ইয়ামিন | কবিতা অঞ্চল
কবিতা শ্রদ্ধেয় পিতৃগণ
কবি ইমদাদ হাসান ইয়ামিন
সময় ২০ জুন ২০২০, রাত
উৎসর্গ আত্মত্যাগী বাবাদের তরে নিবেদিত
লিখার স্থান মোহাম্মদপুর,ঢাকা

খোকা? এই খোকা?
ডাকছিলে বাবা?
কোথায় ছিলি তুই?
নিশ্বার্থ ভালবাসা!

অর্থ,বিত্ত জগৎ সৃষ্ট,
বাবাদের ত্যাগে বৃদ্ধি পেল অদৃষ্ট।
বাবা! বাবা! তোমরা বড্ড এক রুক্ষ
তোমাদের কেন এত অধম সাহস!
তোমাদিকে বুঝিনি কখনো,
বুঝিবার সাধ্যে আমরা নিতান্ত তুচ্ছ।
জগৎ সৃষ্ট মহিমায় উদ্বেলিত কর আমাদের ভূবণ,
তোমরা মর অতল সমুদ্রে, জানো না সন্তরণ।

শ্রদ্ধেয় নম!
জ্বলন্ত লাবায় পুড়িয়েছ বাবা শব্দকে,
জন্মিয়ে দেখছি তোমাদের নিশ্বার্থ ভালবাসার ছায়াকে।
তুচ্ছ যেথায় তোমাদের যন্ত্রণা,
প্রার্থনায় সেথায় তোমাদের আয়ুকাল কামনা।
আত্নত্যাগের প্রতিশব্দ যেখানে বাবা!
ভালবাসা সেখানে পুষ্পের আভা
পিঠে পীড়া,মুখে হাসি বাবা তোমাদের ভালবাসি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments