বাংলা কবিতা, পাঁচ টাকার কবি কবিতা, কবি ইমদাদ হাসান ইয়ামিন | কবিতা অঞ্চল
কবিতা পাঁচ টাকার কবি
কবি ইমদাদ হাসান ইয়ামিন
সময় ২৩ জুন ২০২০,বিকাল
উৎসর্গ অসৎ,মূর্খ কবির তরে
লিখার স্থান মোহাম্মদপুর,ঢাকা
Review This Poem

আমি কোন নজরুল কিংবা রবীন্দ্রনাথ নই,
বা রুদ্রের মত ক্ষিপ্ত কোন কবি নই।
আমি লিখি আমার অনুভূতি,
প্রকাশ্যে অনিচ্ছা তা সত্ত্বেও লিখি।
লিখার সাধনায় নিমজ্জিত থাকি,
বলা যায়,আমি এক পাচঁ টাকার কবি।

আমার নেই কোন অর্থ-বিত্ত,জগৎ সৃষ্ট যশ-খ্যাতি,
কিংবা জয়-জয়কার তবুও আমি লিখি,
কারণ,আমি পাচঁ টাকার কবি।

তুচ্ছতাচ্ছিল্য করছি নয়,
বাস্তবিক সর্ম্পকের জের থেকে বলছি
কবিতায় অজ্ঞতা তা সত্ত্বেও সে কিনা মহীয়ান কবি।
যশ-খ্যাতি সর্বপরি তার পদধূলি,
ধূলি মাখা চরণ মাথায় চড়ায় তেল মাথার কবি।
আর,মক্ত হস্তে দান করে যাই,
আমি এক পাঁচ টাকার কবি।

কবিত্ব নিয়ে যেখানে রেষারেষি,
আমি চুপ!
কারণ, আমি এক পাঁচ টাকার কবি।
আমার বাক্য সব বেমানান,
ছন্দ সব উচ্ছিষ্ট আবর্জনা।
শোভা নাহি পায় এ জগতে হায়!
যেথায় অজ্ঞতা সেথায় চুপ থাকা সয়।
আমাকে প্রশ্নবিদ্ধে জর্জরিত কর না,
উত্তর বহি পাবে না,
প্রশ্ন কর নজরুল থেকে রবি,
আমি তো মাত্র পাঁচ টাকার কবি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted