কবিতা আবার দেখা হবে
কবি ইমদাদ হাসান ইয়ামিন
সময় জুলাই, ২০২৫, ভোর
লিখার স্থান মোহাম্মদপুর, ঢাকা

আমাদের আবার দেখা হবে—
ঝড় পেরিয়ে শান্ত সকালের আলোয়,
যেখানে শিশির গায় গান, বাতাস বয় ভালোয়,
মানুষ খুঁজে পাবে মানুষকে নতুন করে,
ভালোবাসার টানে ফিরবে স্বপ্নঘরে।

আমাদের আবার দেখা হবে—
অশ্রুর স্রোত থেমে গেলে হাসির বাগানে,
ধূসর শহর রঙে ভরে উঠবে প্রাণে।
যেখানে ইতিহাস বলবে— “আমরা বেঁচেছি,”
যেখানে প্রতিটি ক্ষত থেকে আলো গড়েছে।

আমাদের আবার দেখা হবে—
কৃষকের কপালের ঘামে ভেজা মাঠে,
ধানের সুবাসে ঝরে পড়া আশার ছাঁটে।
গরুর ঘণ্টায় বাজবে জীবনের গান,
মাটির বুকে উঠবে সুখের সমান।

আমাদের আবার দেখা হবে—
মায়ের কোলে শিশুর হাসির টানে,
বৃদ্ধের দোয়ায়, প্রার্থনার গানে।
যেখানে প্রতিটি শ্বাসে থাকে মুক্তির ছোঁয়া,
আর মৃত্যুর ভয়ে ভেঙে যায় না কারও বোনা।

আমাদের আবার দেখা হবে—
শঙ্খচিল ডানায় ভেসে থাকা আকাশে,
যেখানে সীমান্ত মুছে যায় দিগন্তের বাতাসে।
মানুষে মানুষে বাঁধা পড়ে প্রেমের স্রোতে,
নদীর কলতান নামে হৃদয়ের নোঙরে।

আমাদের আবার দেখা হবে—
অপরাজিত ফুলের ভোরের রঙে,
জোনাকির আলোয় রাতের ঢঙে।
যেখানে ক্লান্ত হাত ছুঁয়ে বলে দেবে—
“তুমি আছো, তাই আমি বেঁচে আছি, প্রিয়।”

আমাদের আবার দেখা হবে—
নির্জনতার ভেতর কোলাহল ডেকে,
হাজার কণ্ঠ উঠবে প্রেমের স্রোতে বেয়ে।
আমাদের গান হবে আগুনের পাশে,
আমাদের স্বপ্ন বাঁচবে রাত্রির আলোয় ভেসে।

আমাদের আবার দেখা হবে—
বুকভরা শ্বাসে, হাতের তালুতে,
ভালোবাসা লিখবে জয় জীবাণুর কালিতে।
আমাদের পথ হবে আলোর আঁকিবুঁকিতে,
আমাদের জয় হবে অন্ধকারের স্মৃতিতে।

আমাদের আবার দেখা হবে—
যখন সময় থেমে যাবে নিঃশব্দ মুহূর্তে,
যখন দুই চোখ খুঁজে নেবে আলো এক সুরে।
তখন পৃথিবী বলবে ধ্বনিতে ধ্বনিতে—
“আমরা হেরিনি, আমরা জিতেছি,

আমরা ভালোবেসেছি।”

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments