বাংলা কবিতা, স্মৃতিতে বিলীন প্রেম কবিতা, কবি দিপংকর রায় | কবিতা অঞ্চল
কবিতা স্মৃতিতে বিলীন প্রেম
কবি দিপংকর রায়
সময় ৩০ জুলাই, ২০২০ইং
লিখার স্থান সুনামগঞ্জ
কবিতার বিষয় প্রেম, বিরহ
Review This Poem

তুমি ছেড়ে যাবার পরে
আঁধার করে নেমে এসেছে
কালো মেঘ আমার ঘরে,
তোমার চলে যাওয়াতে
স্বপ্নে ঘেরা জীবনের হিসাব
পারিনি আর মেলাতে।

বোবাকান্নায় গুমরে থেকেছি
কতশত রাত নির্ঘুমে,
ফুসফুসে দামামা বেজেছে
নিকোটিনের উৎসব ধুমধামে।
কেবল তোমারই অভাবে
কতকটা দিবস জানে,
পুড়িয়েছি হৃদয় হাজার বার
বেঁচে থেকেও মরেছি মনে মনে।

ছন্নছাড়া হয়ে ঘুরেছি
শহর থেকে নগরে,
পিছনের টান ভুলে গিয়ে
আমি হলাম ভবঘুরে।
ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি
ছাড়তে চেয়েছি অতীত,
নিজেকে বিলীন করার নেশায়
নেশায় গেড়েছি ভীত।

আজ যখন এতদিন পরে
চলতি পথে আমরা ঘুরেফিরে,
একই সমান্তরালে গেছি বেঁকে,
এসব তোমাকে বলে দেবো ভেবে
জমানো সম্ভার নিয়ে এসেছি
স্মৃতির মনিকোঠা থেকে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted