কবিতা তোমায় নিয়ে
কবি দিপংকর রায়
সময় ১৯ মার্চ, ২০২১ইং।
উৎসর্গ আতিয়া সানজিদা আশা
লিখার স্থান সুনামগঞ্জ
Review This Poem

চীনের দুঃখ হুয়াংহু
আমার দুঃখ তুমি,
হিমালয়ের চূড়া হয়েও
তোমাতেই আমি নামি।

তাজমহলে ভারত মহান
আর আমি তোমার প্রেমে,
সাহারার তপ্ত মরুভূমি
রাখি বুকের বামে।

ব্যাবিলনের উদ্যানে
উড়াই স্বপ্ন ঘুড়ি,
অ্যামাজানের বনে গিয়েও
তোমাকেই আমি পড়ি।

লিয়েনার্দ ভিঞ্চি আঁকলো
তোমার বদলে মোনালিসা,
প্যারিস পেলো সাহিত্য নগর
ট্রয় হারালো দিশা।

পারস্যের সকল কবি
তোমায় লেখতে চায়,
আরব্য রজনী কাটে
সরাব গেলার নেশায়।

পিরামিডেরও ভিতরে
আছে আমারই দেহাংশ,
তোমার নামে এক সভ্যতা
করেছিলাম ধ্বংস।

নিঃস্ব হয়ে বসে ছিলো
বাফেলো সৌলজারস,
তোমায় নিয়ে যুদ্ধে নামলো
আর্থ ভার্সেস মার্স।

তুমিহীন কেবল ভয়
শুধু হাহাকার,
তুমি থাকলে বিশ্বময়
আমার জয়-জয়কার।

guest
0 Comments
Newest
Oldest Most Voted