বাংলা কবিতা, ছেলেটি কবিতা, কবি দিপংকর রায় | কবিতা অঞ্চল
কবিতা ছেলেটি
কবি দিপংকর রায়
সময় ২৯ আগষ্ট, ২০১৯ইং
লিখার স্থান সুনামগঞ্জ
কবিতার বিষয় বিরহ
5/5 - (2 votes)

ছেলেটির,
রাত জাগার স্বভাব ছিলো,
রাত বড় প্রিয় ছিলো,
রাত-বিরাতের গল্প ছিলো।

ছেলেটির,
চোখের নিচে কালি ছিলো,
দুচোখ ভরা স্বপ্ন ছিলো,
স্বপ্ন ভাঙ্গার ধাচ ছিলো।

ছেলেটির,
দুঃখবিলাসি ভাব ছিলো,
সুখ অথবা শোক ছিলো,
তুমি নামক রোগ ছিলো।

ছেলেটির,
প্রেমের প্রতি লোভ ছিলো,
তোমার প্রেমেই বিভোর ছিলো,
তোমার পথেই চেয়ে ছিলো।

ছেলেটির, আজন্ম এক পাপ ছিলো।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted