| কবিতা | আর্তনাদের বৃষ্টি |
| কবি | দিপংকর রায় |
| সময় | ২৫ মে, ২০১৮ ইং |
| লিখার স্থান | সুনামগঞ্জ |
| কবিতার বিষয় | বিরহ |
আজ সারারাত বৃষ্টি হোক!
বৃষ্টির করুণ সুরের সাথে আমার কথামালা গুলোকে মিশিয়ে,পাঠিয়ে দেবো তোমার কাছে।
তুমি নিজের মতো করে গান বানিয়ে নিয়ো।
আজ সারারাত বৃষ্টি হোক!
আকাশটাও ঝড়িয়ে ফেলুক তার সব ফোটা অশ্রু।
আমার চোখের পানি তাতে ঢাকা পরে যাবে।
আজ সারারাত বৃষ্টি হোক!
বজ্রপাতে দূষিত হোক শব্দ।
তোমার গলার আওয়াজ আমার কানে যে গেঁথে আছে,তা অতিক্রম করুক।
আজ সারারাত বৃষ্টি হোক!
বৃষ্টির জলে ভেসে যাক,একসময়ে তৈরি করা তোমার আমার মিলিত রঙিন স্বপ্ন।
যা স্মৃতিতে শুধু হাহাকার হয়েই থাকবে।।
আজ সারারাত বৃষ্টি হোক!
অন্তত একটি রাত বেঁচে যাক,যাপিত জীবনের সকল ব্যর্থতা আর গ্লানি থেকে।
বৃষ্টির ধারায় শুদ্ধ হই,মুক্ত হই তোমার থেকে।
আজ সারারাত শুধু বৃষ্টিই হোক!
