| কবিতা | ছিন্ন তাঁবু |
| কবি | দেবী রায় |
| কবিতার বিষয় | অন্যান্য |
চাঁদতে ধীর লয়ে একটু একটু করে
ঢেকে দিচ্ছে চিরচেনা এই পৃথিবী!
ঠাসাঠাসি ভিড়ে
ভিড়াক্কার
ছিন্ন-তাঁবু জোড়া তাপ্পি…
—তোমার দৈন্যদশা
তবু ঘুচল কই ?
ছন্দ-মিল আর
অক্ষরবৃত্ত,
মাত্রা বৃত্ত
নিয়ে নিরবধি তোমার
ডানা ঝাপটানো!
আজও কতদূর ? মই—
কিচিরমিচির কিচিরমিচির
করে শালিখ ও চড়ুই…
ভাসমান বাতাসে
দেখি, কেলি তরে জুঁই.